শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   প্রবাসে বাংলা
মালয়েশিয়ায় ১২ অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক
  Date : 02-11-2025

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় একটি বিশেষ অভিযানে ১২ বাংলাদেশি নাগরিকসহ মোট ২৩ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। নেগরি সেমবিলান ইমিগ্রেশন বিভাগ শুক্রবার রাত ১১টার দিকে বান্দার বারু নিলাই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

নেগরি সেমবিলান ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ ট্যান আই কিয়াং জানান, ৯৩ সদস্যের একটি বিশেষ টিম ২৯৯ অভিবাসীর কাগজপত্র যাচাই করে। তাদের মধ্যে ২৩ জন অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হয়, যাদের মধ্যে ২১ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন। আটক হওয়া ১২ জন বাংলাদেশি, ৯ জন ভারতীয়, ১ জন ইন্দোনেশীয় এবং ১ জন পাকিস্তানি নাগরিক।

এ সময়, বেশ কয়েকজন অবৈধ অভিবাসী ভবনের পঞ্চম তলায় নিজেদের অ্যাপার্টমেন্ট থেকে পাশের ইউনিটের বারান্দা বেয়ে পালানোর চেষ্টা করছিলেন। কিছু অভিবাসী ছাদে বা পানির ট্যাংকের ওপর লুকিয়ে ছিলেন। তবে ইমিগ্রেশন পুলিশ শেষ পর্যন্ত তাদের সবাইকে আটক করতে সক্ষম হয়।

আটক হওয়া অভিবাসীদের লেনগেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com