সোমবার, আগস্ট ৩১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   * মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর   * রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা   * রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল   * মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু ঘিরে আতঙ্ক  

   বিজ্ঞান-প্রযুক্তি
আইফোনের ৫ লুকানো ফিচার জেনে নিন
  Date : 26-10-2025

অনলাইন ডেস্ক

আপনার আইফোনে অনেক দরকারি ফিচার রয়েছে, যা আপনি জানেনই না। আপনি কখনো খেয়ালই করেননি যে কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার আপনার ফোনে লুকানো আছে। আসলে এই ফিচারগুলো একটু লুকানো জায়গায়ই থাকে। তবে একবার জানতে পারলে আপনার ফোনের ব্যবহার আরও সহজ হয়ে উঠবে।

১. পেছনে ট্যাপ দিলেই স্ক্রিনশট

আপনার আইফোনে এখন স্ক্রিনশট নেওয়া খুবই সহজ। আইফোনের পেছনে দুবার কিংবা তিনবার ট্যাপ করলেই স্ক্রিনশট হয়ে যাবে। প্রথমে সেটিংস, এরপর অ্যাক্সেসিবিলিটি, তারপর টাচ, এবার ব্যাকট্যাপ অপশনে যান। তারপর ডাবল ট্যাপ কিংবা ট্রিপল ট্যাপ-এ গিয়ে স্ক্রিনশট সিলেক্ট করুন।

২. দরজা কিংবা শিশুর কান্নার শব্দে নোটিফিকেশন

এই ফিচার চালু করলে আপনার দরজার ঘণ্টা, শিশুর কান্না কিংবা অ্যালার্মের মতো গুরুত্বপূর্ণ শব্দ শুনতে বেগ পেতে হবে না। আর আপনার আইফোন মনে করিয়ে দেবে কিছু একটা হচ্ছে। আপনাকে পাঠাবে নোটিফিকেশন। ফলে আপনি কখনোই এই গুরুত্বপূর্ণ শব্দগুলো মিস করবেন না। বিশেষ করে যদি আপনার শোনার সমস্যা হয়ে থাকে, তবে এটি আপনাকে আরও সতর্ক রাখবে। এ ছাড়া আপনার বাড়ির ভেতরে কিংবা বাইরে থাকলেও গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে সহজে অবগত থাকা সম্ভব। এর জন্য প্রথমে যেতে হবে সেটিংসে। এরপর অ্যাক্সেসিবিলিটি। তারপর সাউন্ড রিকগনিশন। এরপর প্রয়োজনীয় শব্দগুলো অন করুন।

৩. রাতে স্ক্রিনের আলো 

রাতেরবেলা আপনার আইফোনের আলো অনেক বেশি মনে হয়? এখন সেটি আরও কমানো সম্ভব। কীভাবে করবেন? প্রথমে সেটিংস, এরপর অ্যাক্সেসিবিলিটি, তারপরও যেতে হবে `ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ`। এরপর রিডিউস হোয়াইট পয়েন্ট চালু করুন। নিচের স্লাইডার টেনে আলো কমিয়ে দেন। তাহলে আপনি আপনার চোখকে রাখতে পারবেন আরও সুরক্ষিত।

৪. কন্ট্রোল সেন্টার থেকেই টাইমার চালু

আপনার ঘড়ির অ্যাপ খুলে টাইমার চালানোর ঝামেলা আর থাকবে না। কারণ আইফোন ব্যবহারকারীরা সরাসরি কন্ট্রোল সেন্টার থেকে টাইমার সেট করতে পারেন। উপরের ডানদিক থেকে কন্ট্রোল সেন্টার খুলুন। এরপর টাইমার আইকনে আঙুল চেপে ধরে রাখুন। এবার আপনার পছন্দমতো সময় সেট করে স্টার্ট বাটন চাপুন।

৫. টেক্সট শর্টকাট বানান

প্রতিবার লেখার সময় বড় বাক্যের প্রয়োজন নেই। ছোট শর্টকাট দিলেই পুরো বাক্য চলে আসবে। যেমন— `ও-এম-ডব্লিউ` লিখলে `অন মাই ওয়ে` হয়ে যাবে। এ ধরনের প্রোগ্রাম সেট করতে প্রথমে সেটিংসে যান। এরপর জেনারেল, তারপর কিবোর্ড এবং শেষে টেক্সট রিপ্লেসমেন্ট অপশনে যান। এবার প্লাস আইকন চাপুন। বাক্য লিখে শর্টকাট করে সেভ রাখুন। এভাবেই আপনার টেক্সট শর্টকাট তৈরি হয়ে যাবে।



  
  সর্বশেষ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com