শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   বিজ্ঞান-প্রযুক্তি
হোয়াটসঅ্যাপ থেকেই দেখা যাবে ফেসবুক প্রোফাইল
  Date : 16-10-2025

অনলাইন ডেস্ক

এবার জনপ্রিয় ফেসবুকের প্রোফাইল লিংক মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে। হোয়াটসঅ্যাপ চালু করতে যাচ্ছে এ নতুন ফিচার। আর এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফেসবুক প্রোফাইলের লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। মেটার এই উদ্যোগের ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মধ্যে আরও নিবিড় সংযোগ তৈরি হবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

মূলত ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার একটি উপায় হচ্ছে, যাতে ভুয়া কিংবা প্রতারণামূলক অ্যাকাউন্ট থেকে প্রকৃত ব্যবহারকারীকে আলাদা করা যায়। হোয়াটসঅ্যাপে ফেসবুক প্রোফাইল লিংক যোগ করার এই নতুন ফিচার মেটার প্ল্যাটফর্মগুলোকে আরও সংযুক্ত করে তুলবে। আর আপনি চাইলে এক জায়গা থেকেই নিজেদের পরিচয়, সংযোগ এবং সামাজিক উপস্থিতি সহজে শেয়ার করতে পারবেন।

জানা গেছে, হোয়াটসঅ্যাপের এ ফিচারটি সক্রিয় হলে ব্যবহারকারীরা Settings → Profile → Edit অপশনে গিয়ে নিজেদের Facebook প্রোফাইলের URL যোগ করতে পারবেন। এরপর সেই লিংকটি প্রোফাইলের কনট্যাক্ট ইনফরমেশন অংশে দৃশ্যমান হবে। আপনি চাইলে এক ক্লিকেই সেই লিংকে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির ফেসবুক প্রোফাইলে পৌঁছে যাবেন। এ প্রক্রিয়াটি ইনস্টাগ্রাম লিংক যুক্ত করার মতোই সহজ হবে। এটি নির্ধারণ করতে পারবেন তাদের ফেসবুক লিংক, শুধু কনট্যাক্টস বা কেউই দেখতে পাবে না।

বর্তমানে অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ (v2.25.29.16) ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। তবে এটি এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি। কিছু ব্যবহারকারীর কাছে পৌঁছানো হবে। আর কিছু বেটা পরীক্ষক ইতোমধ্যে এ সুবিধা পাচ্ছেন, আবার অনেকে এখনো পায়নি।

ফেসবুক লিংক যাচাই করা সম্পূর্ণ ঐচ্ছিক। তবে ব্যবহারকারীরা চাইলে মেটা অ্যাকাউন্ট সেন্টারের মাধ্যমে নিজের ফেসবুক প্রোফাইল যাচাই করতে পারবেন। ভ্যারিফায়েড লিংকের পাশে থাকবে ছোট একটি ফেসবুক আইকন, যা নির্দেশ করবে যে দুই প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট একই ব্যক্তির। অন্যদিকে ভ্যারিফায়েফ লিংকগুলো সাধারণ ইউআরএল আকারে দেখা যাবে।



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com