বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক মামলা থেকে জামিন পেলেন দীপু মনি, ৬টিতে রুল জারি   * যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী   * “সরকারি ক্রয় ব্যবস্থায় আসছে পূর্ণ ডিজিটালাইজেশন”   * “বাংলাদেশে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে”   * জ্বালানি সাশ্রয়ে নতুন পদক্ষেপ নিল সরকার   * “রাশেদের অভিযোগের তীরে হান্নান মাসউদ”   * ৬ দফা কর্মপরিকল্পনা নিয়ে জাতিসংঘে খলিলুর রহমান   * “প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি: শামা ওবায়েদ”   * নির্বাচন চলবে স্বাভাবিকভাবেই, রিট খারিজ   * “দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী”  

   স্বাস্থ্য
চলতি বছর ডেঙ্গুতে ২২০ জনের মৃত্যু: স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক
  Date : 09-10-2025

অনলাইন ডেস্ক

চলতি বছর ডেঙ্গুতে ৫২ হাজার ১০৪ জন রোগী শনাক্ত হয়েছে এবং এর ফলে ২২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ টি এম সাইফুল ইসলাম বলেন, “২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল তিন লাখের বেশি, এবং মৃত্যু হয়েছিল প্রায় এক হাজার ৭৫০ জনের। ২০২৪ সালে আক্রান্ত হয়েছিল প্রায় এক লাখ ৫ হাজার এবং মৃত্যু হয় ৫২০ জনের। চলতি বছর শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে, তবে মৃত্যুহার আগের তুলনায় কম।”

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, “ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুহার কমছে। তবে রোগীরা হাসপাতালে যথেষ্ট দ্রুত আসছেন না, ফলে অনেক ক্ষেত্রে মারাত্মক পরিস্থিতি তৈরি হচ্ছে।”

তিনি আরও বলেন, “জনগণের সচেতনতা বৃদ্ধিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। মশা নিধন, লার্ভা ধ্বংস ও ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা যেমন মশারি ব্যবহার জরুরি। এসব না হলে ডেঙ্গু প্রতিরোধ করা কঠিন।”

ডা. আবু জাফর বলেন, “ডেঙ্গু হলে সময়মতো চিকিৎসা নিতে পারলে অধিকাংশ রোগী বাসায় থেকেই সেরে উঠতে পারেন। তাই ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলো চিনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।”

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
এক মামলা থেকে জামিন পেলেন দীপু মনি, ৬টিতে রুল জারি
যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
“সরকারি ক্রয় ব্যবস্থায় আসছে পূর্ণ ডিজিটালাইজেশন”
“বাংলাদেশে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে”



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com