শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   বিজ্ঞান-প্রযুক্তি
নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ, যা থাকছে
  Date : 13-09-2025

অনলাইন ডেস্ক

হোয়াটসঅ্যাপের গ্রুপ কলকে আরও সহজ ও পরিকল্পিত করতে বেশ কিছু নতুন ফিচার চালু করেছে জনপ্রিয় এ ম্যাসেজিং অ্যাপ। নতুন আপডেটে এসেছে কল শিডিউলিং, গ্রুপ কল ইনভাইট, অংশগ্রহণকারীদের তালিকা দেখার সুবিধা। এছাড়া ইন্টারঅ্যাকটিভ রিঅ্যাকশন দেওয়ার মতো স্মার্ট সব ফিচারও থাকছে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এক পোস্টে জানিয়েছে, আমরা এমন কিছু নতুন ফিচার ঘোষণা করছি, যা গ্রুপ কলকে আরও সহজে পরিকল্পনা করার সুযোগ দেবে এবং কল চলাকালীন অংশগ্রহণ আরও ইন্টারঅ্যাকটিভ করে তুলবে।

কল শিডিউলিং

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন চ্যাট থ্রেড থেকে গ্রুপ কল আগেভাগে শিডিউল করতে পারবেন। একবার শিডিউল করা হলে, ওই কলটি চ্যাটে দেখা যাবে এবং সময়মতো রিমাইন্ডারও দেওয়া হবে। পরিবার, বন্ধু বা কমিউনিটি গ্রুপের সদস্যদের সঙ্গে কথা বলতে এটি অত্যন্ত সহায়ক হবে।

কলে যোগ দেওয়ার লিংক

হোয়াটসঅ্যাপের নতুন কল লিংক ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চলমান কলে সুবিধামতো সময়ে যুক্ত হতে পারবেন। বিশেষ করে বড় গ্রুপের ক্ষেত্রে বা কেউ দেরিতে যোগ দিতে চাইলে এটি ব্যবহার করে সহজেই অংশ নিতে পারবেন। এভাবে কলের ধারাবাহিকতা নষ্ট হবে না।

গ্রুপ কল প্রিভিউ ফিচার

গ্রুপ কলে যোগ দেওয়ার আগে এখন ব্যবহারকারীরা দেখতে পারবেন, ইতোমধ্যে কারা কারা অংশ নিয়েছেন। এই প্রিভিউ ফিচারটি ব্যবহারকারীদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে—কখন ও কিভাবে তারা যুক্ত হবেন। বিশেষ করে পেশাদার পরিবেশে বা অপরিচিত গ্রুপে এটি আত্মবিশ্বাস বাড়াবে ও স্বচ্ছতা তৈরি করবে।

রিঅ্যাকশন ফিচার

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রুপ কলকে আরও জীবন্ত ও অংশগ্রহণমূলক করতে হাত তোলার ফিচার ও রিঅ্যাকশন যুক্ত করা হয়েছে।

কেউ যদি কথা বলতে চান, তবে ডিজিটালভাবে হাত তুলতে পারবেন। আবার সরাসরি না বলেও ইমোজি রিঅ্যাকশন দিয়ে প্রতিক্রিয়া জানানো যাবে।

নতুন ফিচারগুলোর হোয়াটসঅ্যাপের অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন সুরক্ষাব্যবস্থার আওতায় থাকবে। অর্থাৎ ব্যবহারকারীদের কল ও তথ্য সম্পূর্ণ গোপন এবং নিরাপদ থাকবে।

এই আপডেটগুলো অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপ প্ল্যাটফর্মে ধাপে ধাপে চালু হচ্ছে।



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com