বুধবার, জুন ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাই কোর্টের রায় স্থগিত   * পদ্মা ব্যারেজের আদলে তিস্তা ব্যারেজেও পানি ধরে রাখার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী   * স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবে   * মস্কোতে বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনার প্রস্তুতি   * বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের   * রাজশাহীতে গোলাগুলি, আধিপত্য বিস্তারের সংঘর্ষে আতঙ্ক   * রাতের বাণিজ্য সচল রাখতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন   * ৫ দিনে ইসলামী ব্যাংক থেকে ৩,৫০০ কোটি টাকা উত্তোলন   * দুই দেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে আজ মুখোমুখি বিজিবি-বিএসএফ   * “এক বছরে মাত্র ৪ হাজার নতুন সদস্য, সর্বজনীন পেনশন স্থবির”  

   জাতীয়
পদ্মা ব্যারেজের আদলে তিস্তা ব্যারেজেও পানি ধরে রাখার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
  Date : 09-06-2026

অনলাইন ডেস্ক 

বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারের লক্ষ্যে পদ্মা ব্যারেজের আদলে তিস্তা ব্যারেজেও পানি ধরে রাখার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
 

ডা. জাহেদ উর রহমান বলেন, তিস্তা ব্যারেজে পানি সংরক্ষণের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের মধ্যেই এ বিষয়ে প্রকল্পভিত্তিক কাজ শুরু করার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। মূল লক্ষ্য হলো, বর্ষাকালে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষি ও অন্যান্য প্রয়োজনীয় কাজে তা ব্যবহার করা।

তিনি আরও জানান, তিস্তা ব্যারেজে পানি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের চলমান আলোচনা অব্যাহত থাকবে। অর্থাৎ, দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি তাৎক্ষণিকভাবে পানি ব্যবস্থাপনা উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সচিবালয়ে ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তার ভাষ্য, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। তিনি বলেন, “৫ আগস্টের পর ইউনূস সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক তৈরি হয়েছিল, এখন সেখান থেকে তারা বেরিয়ে আসতে চায়। তাই এখন যে পুশ ইন হচ্ছে, সেটা ইচ্ছাকৃত হচ্ছে বলে আমরা বিশ্বাস করি না। এই সমস্যা সহসাই সমাধান হয়ে যাবে।”

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চলমান প্রক্রিয়াও অব্যাহত রাখার কথা জানিয়েছে সরকার।



  
  সর্বশেষ
সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাই কোর্টের রায় স্থগিত
পদ্মা ব্যারেজের আদলে তিস্তা ব্যারেজেও পানি ধরে রাখার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবে
মস্কোতে বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনার প্রস্তুতি



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com